ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বে করোনায় আরো ১০ হাজার মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ১১:৪২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সারাবিশ্বে আরো ১০ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মাঝে যুক্তরাষ্ট্রেই মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫ লাখ ২৮ হাজার ৫১৯ জন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পরিসংখ্যানভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৪২ হাজার ৭৬১ জনের। আর মোট আক্রান্ত হয়েছে ২৩ কোটি তের লাখ ৯৭ হাজার ২৬৪ জন। এর মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ৮০ লাখ ৮২ হাজার ১০২ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৯১ জন। এর মধ্যে মারা গেছেন ৭ লাখ ২ হাজার ৯৭৮ জন। বৃহস্পতিবার সকালে মৃত্যুর এ সংখ্যা ছিল ছয় লাখ ৯৯ হাজার ৭৪৮ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৮০৩ জনের। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৬ হাজার ৩৯৯ জন।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা দুই কোটি ১৩ লাখ ৮ হাজার ১৭৮ জন। এর মধ্যে পাঁচ লাখ ৯৩ হাজার ১৮ জন মারা গেছেন। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৩৩৭ জন। আর ১৫ লাখ সাত হাজার ৭৮৯ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র। তবে দেশগুলোতে চলতি বছরের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে আসা শুরু হয়। এর বিপরীতে পরিস্থিতি খারাপ হতে থাকে ভারতসহ এশিয়ার কিছু দেশে। তবে ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের অবস্থা আবারও খারাপ হচ্ছে।

এরই মধ্যে অব্যাহতভাবে টিকাদান চালিয়ে যাচ্ছে বিশ্বের প্রায় সবগুলো দেশ। কোনো কোনো দেশ টিকার বুস্টার ডোজ ও শিশুদেরও টিকাদান শুরু করেছে।

জামান / জামান

মঙ্গলবার রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে ভারত?

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, আতঙ্কিত যাত্রীরা

দেড় মাসে দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান-ইরান

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিলেন ট্রাম্প

রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ইরানে নতুন সরকারবিরোধী বিক্ষোভের ডাক নির্বাসিত রেজা পাহলভির

কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড

থাইল্যান্ডের নির্বাচনে বড় বিজয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন