ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে আ.স.ম ফিরোজ এমপি’র ভাইয়ের জানাজা সম্পন্ন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ৩:০

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূল হক আলকাস মোল্লার বাবা এবং জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপির ভাই মোহাম্মদ শাহজাহান মোল্লার (৯০) জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মরহুমের নিজবাড়ির ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 
মরহুম জাহজাহান মোল্লা গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মেঝো ছেলে এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা বাউফল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আরেক ছেলে এনামুল হক আলকাছ চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তাঁর মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর হোসেন, সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান  মোসারেফ হোসেন খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ  শোক প্রকাশ করেন। 

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার