বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক-কাভার্ডভ্যান কেড়ে নিল ৩ জনের প্রাণ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও কাভার্ড-ভ্যানের ত্রি-মুখী সংঘর্ষ ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তবে এদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রাম বলে জানা গেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহাসড়কের ধলাটেঙ্গর নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে উদ্ধার কাজ শেষ হলে উভয় লেনের যান চলাচল স্বাভাবিক হয়।
এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাসেল সাংবাদিকদের জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এক মারা যান। একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল বলেন, ঘটনাস্থলে একজন মারা যায়। এসময় আহত হয় ৩ জন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে একজন মারা যায়। পরে গুরুতর আহত দুজনকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। অপরজন একজন চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে, মারা ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। নাম পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied