ঠাকুরগাঁওয়ে টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক মিশিয়ে চুরি
সদর উপজেলার খড়িবাড়ি বড়দেশ্বরী গ্রামে টিউবওয়েলের পানির মাধ্যমে চেতনানাশক খাইয়ে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। বুধবার রাতে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের নুরবক্ত আলী (২৮) এর বাড়ির টিউবওয়েলে চেতনানাশক মিশিয়ে রাখে চোরেরা। পরিবারের লোকজন ওই টিউবওয়েলের পানি পান করলে অচেতন হয়ে গেলে চুরিতে অংশ নেয় তারা। এ সময় চোরেরা ঘরের ভেতরে থাকা ট্রাংকের তালা ভেঙ্গে নগদ টাকা, সোনার গহনা চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ১ লাখ ৫৭ হাজার নগদ টাকা ও ৪৭ হাজার টাকা মূল্যের অলংকার চুরি করে নিয়ে চম্পট দেয় চোরেরা। পরদিন সকালে নুরবক্তর ছেলে সোহানের ঘুম ভাঙ্গলে চুরির বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্যান্য সকল সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ