ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে এসডিআই-এর ত্রৈমাসিক জোনাল সমন্বয় সভা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ৪:৫৭

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস্ (এসডিআই)-এর ত্রৈমাসিক জোনাল সমন্বয় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম শহরের ওয়েল পার্ক রেসিডেন্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) সামছুল হক।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই-এর পরিচালক (কার্যক্রম) মোঃ কামরুজ্জামান, সহকারী পরিচালক (এমই এন্ড ট্রেনিং)মোঃ ইসমাঈল হোসেন, পরিচালক (উন্নয়ন) মোঃ আশরাফ হোসেন, এবং পরিচালক (সাধারণ) সোহেলিয়া নাজনিন হক।
সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মিলন মিয়া।

সভায় এসডিআই চট্টগ্রাম জোনের আওতাভুক্ত বিভিন্ন উপজেলা ও ফিল্ড অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ত্রৈমাসিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ, এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সামছুল হক তার বক্তব্যে বলেন, “এসডিআই সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও আন্তরিকতাই আমাদের উন্নয়ন কার্যক্রমকে সফলতার পথে এগিয়ে নিচ্ছে।”

অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং উন্নয়ন প্রকল্পের প্রধানগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই সমন্বয় সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সংগঠনের লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২