ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১১-১০-২০২৫ বিকাল ৫:৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকা থেকে গতকাল শনিবার সকালে সাব্বির হোসেন (২২) ও সিনথিয়া আক্তার (২০) নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে এঘটনা ঘটে। স্বামী সাব্বির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকার নুর মোহাম্মদের ছেলে। এঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকার স্বামী সাব্বির হোসেনের সঙ্গে তার স্ত্রী সিনথিয়া আক্তারের পারিবারিক কলহ চলে আসছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক কলহের জের ধরেই হয়তো তারা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেন। সাব্বির দম্পতির সংসারে সাফরান হাসান নুর নামে তাদের ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। লাশ উদ্ধারের পর পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত সাব্বিরের বড় বোন নুপুর আক্তার বলেন, শুক্রবার রাতে আমার ছোট ভাই সাব্বির ও তার স্ত্রী আমাদের বাসায় এসেছিল, পরে খাবার খেয়ে রাতেই তারা দুজন চলে যায়। পরে রাতে আবার এঘটনা শুনে সঙ্গে সঙ্গে তাদের বাসায় এসেছি। তিনি আরো বলেন, সম্প্রতি দারোগোল্লার গ্রাম পঞ্চায়েত পারিবারিক কলহ মিটিয়ে তাদের দুজনকে মিলমিশ করে দেয়। এরপর থেকে তাদের সংসারে আর কোনো সমস্যা ছিলনা।  
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, স্বামী, স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এমএসএম / এমএসএম

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত