মুরাদনগরে মেছো বাঘ উদ্ধার
কুমিল্লার মুরাদনগরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গকুলনগর গ্রাম থেকে মেছো বাঘটিকে উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মেছো বাঘটিকে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে গকুলনগর গ্রামের মতিন মেম্বারের ছেলে আনিছ মিয়া বাঘের বাচ্চাটিকে তার হেফাজতে নিয়ে শিকলবন্দী করে রাখে। বাঘের বাচ্চাকে শিকলবন্দী করে রাখার খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক হামিদের নেতৃত্বে একদল পুলিশ আহত বাঘটিকে উদ্ধার করে।
এসআই হামিদ বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত বাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে আসি।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ইসরাত জেরিন বলেন, আহত মেছো বাঘটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। কুমিল্লা বন বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
কুমিল্লা জেলার বন বিভাগের ফরেষ্টার ফজলে রাব্বী বলেন, মেছোবাঘ হিংস্র কোন প্রাণী নয়, এটি নিয়ে আতংকের কিছু নেই। আহত বাঘটিকে চিকিৎসা শেষে যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেখানেই অবমুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied