ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৩:৫২

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ​নবাগত আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মসফিকুর রহমান রাজীব আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ মসফিকুর রহমান রাজীব টাইফয়েড জ্বরকে একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই টিসিভি টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব । তিনি টিসিভি টিকাকে অত্যন্ত নিরাপদ ও কার্যকর বলে উল্লেখ করে ক্যাম্পেইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

​এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে ডাঃ মসফিকুর রহমান ( রাজীব), স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবকসহ সকলকে সহযোগিতা করার এবং প্রতিটি শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। 

​এই ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সের সকল শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় ৯ মাস বয়সী হতে ১৫ বছর বয়সী সকলের জন্য এই টিকা কর্মসূচী চলবে।

​এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. শাহী আলম সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল কুমার প্রাং, এমটিইপিআই ভারপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম, সিনিয়র রেজোয়ান আল মাহমুদ এবং সিনিয়র স্টাফ নার্স মোছা. আফরোজা বানু প্রমুখ। 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন