ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৪:৪

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহ্জাবীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা মাহ্জাবীন বলেন, শিবচর উপজেলায় এ ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। সফলভাবে এ কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা ও অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং এ টিকাদান কর্মসূচির মাধ্যমে এ রোগের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সরকারের স্বাস্থ্য বিভাগ সারাদেশে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণকে টাইফয়েডের মতো সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইব্রাহীম হোসেন, এমওডিসি ডা. তরিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ সাইদুর রহমান, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার