ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় জলবায়ু অবরোধ কর্মসুচি পালিত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ৪:৪১

খুলনার কয়রায় জলাবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু অবরোধ -২০২১ কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বেসরকারি সংস্থা লিডার্স, জলবায়ু অধিপরামর্শ ফোরাম কয়রা ও উপজেলা যুব ফোরাম কয়রা এর আয়োজনে কয়রা সদরের তিন রাস্তার মোড়ে (মধুর মোড়) কর্মসুচি পালন করে। এ সময় অবরোধ কারিদের হাতে লেখা, বসবাস যোগ্য  পৃথিবী চাই, উপকূলবাসীর দেখার কেউ নেই, উপকূলে টেকসই বেঁড়িবাঁধ চাই, বাংলার মানচিত্র বজায় রাখতে চাই, উপকূলে জন্ম কি পাপ, জেগে উঠ উপকূল জনগন এরকম বিভিন্ন প্লাকার্ড লিখে প্রদর্শন করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায় ও আদায়কৃত অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতি গ্রস্থ জনগোষ্ঠীর জন্য ব্যবহারের দাবি জানানো হয়। জলবায়ু অবরোধ কর্মসুচিতে অধিপরামর্শ ফোরামের সদস্য শাহজাহান সিরাজ এর উপস্থাপনায় কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লিডার্সের মনিটারিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, কয়রা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা অধিপরামর্শ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম, চৌকুনি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা অধিপরামর্শ ফোরামের সহ- সভাপতি সুজিৎ রায়, উপজেলা অধিপরামর্শ ফোরামের সদস্য শিক্ষক হুমায়ুন কবির, অধিপরামর্শ ফোরামের কোষাধ্যক্ষ পারুল আক্তার, প্রজন্মলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা, যুব ফোরামের সভাপতি মোক্তারুল ইসলাম প্রমুখ। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার