ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৫:১২

রাজধানীর উত্তরায় অবস্থিত ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন ভবন-২ (ইউনিট-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে ইউনিট-২ ভবন প্রাঙ্গণে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি হাসপাতালের প্রাণ হচ্ছে সেবা। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটি বাস্তবে রূপ দিতে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। প্রতিষ্ঠাকাল থেকেই আমরা স্পেশাল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেই নতুন ভবন-২ চালু করা হলো।”
বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি আশাবাদী, এই হাসপাতালের মাধ্যমে জনগণ পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পাবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করবে বলেও আমার দৃঢ় বিশ্বাস।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান বলেন, “জীবন থেকেই আমরা শেখার অনুপ্রেরণা পাই। আমাদের অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা নতুন এই ভবনের মাধ্যমে আরও উন্নত সেবা নিশ্চিত করার অঙ্গীকার করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পরিচালক ও সিইও অধ্যাপক ডা. এস এম রোকনুজ্জামান, পরিচালক অধ্যাপক ডা. দেবাশীষ বিশ্বাস, অধ্যাপক ডা. এ এফ খবির উদ্দিন আহমদ, 
প্রখ্যাত চিকিৎসক ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মো. মবিনুর রহমান, ডা. মো. আবুল হোসেন, ডা. আহসান মোহাম্মদ হাফিজ ও ডা. এম আহমেদ এইচ (রবিন), পরিচালক খালেদ বিন কবির, পরিচালক আলিয়া জেসমিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সুরাইয়া সুলতানা, অধ্যাপক ডা. জেসমিন আকতার, , ডা. অনিমা সরকার, ডা. মো. তাকবিরুল ইসলাম, ডা. রুবিনা সুলতানা, ডা. ইফতেখার আহমদ (স্বপন), জেনারেল ম্যানেজার আহাদ আলীসহ অগণিত বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ দেশের চিকিৎসা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সকল উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।

 

Aminur / Aminur

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা