ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৪-১০-২০২৫ বিকাল ৭:৫৩

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম গতকাল মঙ্গলবার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন ঝিলমিল আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি স্কুল ও কলেজ ভবন সহ নির্মাণাধীন মসজিদ ও কবরস্থান এর বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সমগ্র ঝিলমিল প্রকল্প ঘুরে দেখেন ও প্রকল্প এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকি করেন। ঝিলমিল আবাসিক এলাকার ভবিষ্যত বাসিন্দাদের কাছে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রকল্পের ২ নং সেক্টরে ০.৭৪ একর জমিতে  চারতলা একটি মসজিদ এবং ০.৯৪ একর জমির উপর ছয়তলা একটি স্কুল ও কলেজের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। নির্মাণাধীন স্কুল ভবনটি প্রস্তাবিত রাজউক ঝিলমিল মডেল কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যাচাই বাছাইয়ের জন্য রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি প্রতিনিধিদল নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, “ঝিলমিল প্রকল্পের মতো পরিকল্পিত ও নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত এত বৃহৎ পরিসরের আবাসিক এলাকা এবং প্রকল্পের বাহিরের তৎসংলগ্ন এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নির্মাণাধীন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি অসমান্য অবদান রাখবে। ঝিলমিল প্রকল্পে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, দৃষ্টিনন্দন ধর্মীয় উপাসনালয় নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ অন্যান্য সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণে রাজউক ও প্রকল্প সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” এ সময় তিনি মসজিদ, স্কুল ও কবরস্থানের  সামগ্রিক নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান আরও জানান,  “অতিদ্রুত ঝিলমিল আবাসিক এলাকাকে বাসযোগ্য এবং নাগরিক সুযোগ সুবিধা সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।” পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন  রাজউক এর সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, রাজউক এর প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম ও মো. মোবারক হোসেন, ঝিলমিল আবাসিক এলাকা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান, প্রকল্প সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারী-সহ রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং রাজউক উত্তরা মডেল কলেজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। 

Aminur / Aminur

বাংলাদেশ কংগ্রেসের মেয়র প্রার্থী শামীম আহমদ

রমজান উপলক্ষে হলি ফ্যামিলিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব

ইবিএল চেয়ারম্যান শওকত আলীর 'টাকা পাচার রহস্য' ঘিরে অনুসন্ধান চলমান: সিটি ব্যাংককে দুদকের চিঠি

জিয়া পরিষদের ঢাকা মহানগর কমিটির কার্যক্রমে নেতা-কর্মীরা উচ্ছ্বাসিত

মাদক ব্যবসায়ীদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলিবিদ্ধ

মুসলিম বিশ্বের সংকট উত্তরণে ঐক্যের আহ্বান; বৃহত্তর উত্তরা উলামা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অপহরণ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরে প্রশংসায় ভাসছে কামরাঙ্গীচর থানা পুলিশ

দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধাকে রাজনৈতিক সচিব করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

মুড়ি ভর্তি পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিচ ইয়াবা উদ্ধার

ঢাকা দক্ষিণ সিটির উন্নয়ন কাজে নয়ছয়, সংবাদ প্রকাশের পরে বিভিন্ন সাংবাদিক দিয়ে ম্যানেজ করার চেষ্টা