ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোদাগাড়ীতে স্কুলে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ করলেন ইউএনও


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ১:৫২

রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নির্দেশনা দেন তিনি।

উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার ও শ্রেণিকক্ষে অমনোযোগিতা বাড়ছে। অনেকেই ক্লাস চলাকালীন মোবাইলে ব্যস্ত থাকেন; কেউ গেমস, রিলস ও টিকটকে আসক্ত হয়ে পড়ছেন। এতে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নৈতিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউএনও’র নির্দেশনার পরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মামুন বলেন, “সন্তানদের পড়াশোনায় মনোযোগী রাখতে এই সিদ্ধান্ত সময়োপযোগী।” সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মাসুম বলেন, “নিয়মিত তদারকি থাকলে শিক্ষার্থীরা আরও মনোযোগী হবে, শৃঙ্খলা ফিরবে।”

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে সবাই একমত হয়েছেন। শিক্ষার্থীদের সৃজনশীল, 

Aminur / Aminur

লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রৌমারীতে ১৫’শ কৃষকের মাঝে বিনামল্যে সার ও বীজ বিতরণ

পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় এক সময়ের তুখোর ছাত্র নেতা আবু তাহের

মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন

দুই বছর ধরে পদ দখল করে আছে, চাকরি করেন টাঙ্গাইল বেতন তোলে রাণীনগর

কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পেলেও শুরু হয়েছে নদী ভাঙ্গন

বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ

বারহাট্টায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের ১ মাসের কারাদণ্ড

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

সুন্দরবনে বাঘ ও হরিণ শিকারসহ বনজসম্পদ লুটপাটে জড়িত ১৫০ অপরাধীর তালিকা গোয়েন্দাদের হাতে

নিখোঁজের এক মাস পর সজীবকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ