ইলিশ নিধনের ফাঁদ তৈরিতে ব্যস্ত জেলেরা
মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের ফাঁদ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নদীপাড়ের জেলেরা। কেউ জালের ময়লা পরিষ্কার করছেন, কেউবা জালের ভাঁজ খুলছেন। কেউ বা আবার নতুন জাল তৈরি করছেন। এভাবেই চলছে তাদের প্রস্তুতি।
সরেজমিনে দেখা গেছে, পদ্মার তীরে একাধিক স্থানে জেলেরা জাল মেরামত,পরিষ্কার ও নতুন জাল তৈরির কাজে ব্যস্ত। নিষেধাজ্ঞা চললেও গোপনে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন অনেকে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি কম থাকায় জেলেরা সুযোগ নিচ্ছেন। এতে নদীর ইলিশ সম্পদ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইলিশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন হওয়া জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ