মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান
রাজধানীর উত্তরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছেন মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্যরা।
বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের হাতে এই স্মারকলিপি তুলে দেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। তারা জানান, হাইকোর্ট ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণের নির্দেশ দিলেও এতদিনেও তা বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
পরিবারের সদস্যরা আরও দাবি জানান— দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সরকারের পক্ষ থেকে স্থায়ী পুনর্বাসন কার্যক্রম নিতে হবে।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, বিএনপি সবসময় হতাহত এসব পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আশ্বস্ত করেন, দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, মোস্তফা জামান, সিনিয়র যুগ্ন আহবায়ক, মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর, এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন আফাজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ