ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ১:৫৮

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (রুয়াপ) কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৫ উপলক্ষে রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম মনোনীত ড. মো: আবু বকর-রাসেল পরিষদ প্যানেলের পরিচিতি সভা গত ১৩ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

কৃষিবিদ ড. মো: আবু বকর সিদ্দিকী সরকার সভাপতি,মো: মাহমুদুল হোসেন রাসেল সাধারণ সম্পাদক, মো: আলমগীর হোসেন সিনিঃ সহ সভাপতি সহ উক্ত প্যানেলে মোট ১৮ জন সদস্য পদপ্রার্থীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরিচিতি সভায় তাদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি গুলো উল্লেখ করেছেন। যেখানে তারা​২৪/৭ জরুরি প্রতিক্রিয়া দল গঠন ও ফায়ার ড্রিল আয়োজন।​অভ্যন্তরীণ যাতায়াতের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, প্রয়োজনে মেট্রোরেল স্টেশন পর্যন্ত বর্ধিতকরণ।​কল সেন্টার, ডে-কেয়ার সেন্টার ও বিশেষজ্ঞ ফ্রি স্বাস্থ্য সেবা কনসালটেশন প্রদানের উদ্যোগ।​কবরস্থান, খেলার মাঠ উন্নয়ন এবং সুইমিং পুল, হেলথ ক্লাব ইত্যাদি থেকে কেন্দ্রীয় ফান্ড তৈরির উদ্যোগ।​৭৯টি ভবনের নিয়মিত বিল্ডিং সেফটি অডিট চালু করা।​রুয়াপ প্রকল্পকে দ্রুত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা।​মেট্রোরেল স্টেশন ও পঞ্চবটি থেকে রুয়াপে যাতায়াতের জন্য ভাড়ায় প্যাডেল রিক্সা সার্ভিস চালু।​প্রশিক্ষিত কর্মীসহ স্মার্ট নিরাপত্তা টহল ও সকল সাধারণ স্থানে সিসিটিভি কভারেজ।​ডিজিটাল ভিজিটরস ম্যানেজমেন্ট সিস্টেম ও সেন্ট্রাল মনিটরিং রুম স্থাপন।​ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ।​স্মার্ট ট্রাফিক ফ্লো প্ল্যান বাস্তবায়ন ও অতিথি যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা।​আবাসিক ক্যাম্পাসে স্পিড লিমিট নিয়ন্ত্রণ ও শিশু-বৃদ্ধদের নিরাপত্তা নিশ্চিতকরণ।​স্বচ্ছতা, সৌহার্দ্য ও ন্যায্যতা বজায় রাখা এবং চাঁদাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ।​গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফ্ল্যাট মালিকদের মতামত বা ভোটের মাধ্যমে গ্রহণ।​নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু, যেখানে অনলাইনে বিল পরিশোধ, সার্ভিস রিকোয়েস্ট, যোগাযোগ তালিকা এবং জরুরি তথ্য থাকবে।​স্বাস্থ্য সুরক্ষার জন্য ক্লিনিক স্থাপন, অ্যাম্বুলেন্স সুবিধা ও মেডিক্যাল টেস্টে বিশেষ ছাড়ের উদ্যোগ।​নারীদের জন্য লেডিস ক্লাব ও প্রবীণদের জন্য ক্লাব তৈরি।​রাজউক মডেল স্কুল-কলেজ স্থাপনের উদ্যোগ এবং সন্তানদের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এ বিশেষ ছাড়ের সুযোগ।​ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ ও রক্ষণাবেক্ষণ কর্মীদের দায়িত্ব ডিজিটাল সিস্টেমে রেকর্ড রাখার উদ্যোগের কথা বলেছেন।

​পরিষদটির স্লোগান হিসেবে উল্লেখ করেছেন "স্বপ্নের রুয়াপ-ই হবে আমাদের বাড়ি আমাদের ঘর"। অনুষ্ঠানটি লোকে লোকারণ্য ছিল এবং সংক্ষিপ্ত আপ্যায়নের মাধ্যমে এর সমাপ্তি হয়।

Aminur / Aminur

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার