ধামইরহাটে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত
ধামইরহাটে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ১৩ অক্টোবর সোমবার দুপুর ১২ টায় ব্র্যাক কার্যালয়ের হলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ব্র্যাকের স্বপ্নসারথি দলে ১৮ বছর পূর্ণ হওয়া কিশোিদের নিয়ে গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও শাহরিয়ার রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার ওসি ইমাম জাফর । স্বপ্নসারথি গ্র্যজুয়েশন কার্যক্রমের আওতায় কিশোরিদের উপকারিতা সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের নওগাঁ জেলা ব্যাবস্থাপক বিউটি আক্তার। অন্ষ্ঠান উপস্থাপনা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (SELF) অফিসার জুয়েল রানা, এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি অর্গানাইজার (CO) সাজিয়া আফরিন। ইউএনও শাহরিয়ার রহমান সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি বিষয়ে কিশোরিদের জন্য কল্যানকর তা তুলে ধরেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় ২০ জন কিশোরিকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন ইউএনও শাহরিয়ার রহমান।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত