ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

বিশ্ববাজারে ভাঙল সোনার দামের আগের সব রেকর্ড


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৫ বিকাল ৭:১৭

আগের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে। বুধবার (১৫ অক্টোবর) নতুন মাইলফলক স্পর্শ করে এই সোনালী ধাতু।
গত কয়েক মাস ধরেই ধারণা করা হচ্ছিল, সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছাবে। এ দাম কোথায় গিয়ে ঠেকবে এখন সেটিই দেখার বিষয়।
বার চার্টের তথ্য অনুযায়ী, ‘ডিসেম্বর গোল্ড ফিউচার’-এর দাম ৪ হাজার ২১৪ ডলার আউন্স হয়েছে। চার্টে দেখা গেছে, সেপ্টেম্বরে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৪০০ ডলার। এরপর এটির দাম শুধুমাত্র উর্ধ্বমুখী ছিল। মাত্র এক মাসের ব্যবধানে সোনার দাম বেড়েছে ২৪ শতাংশ।
ডলার বিমুখীকরণ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার কমানো, বৈশ্বিক দ্বন্দ্ব এবং চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে অনেক মানুষ সোনার দিকে ঝুঁকছেন। তারা বিনিয়োগের জন্য এখন সোনাকেই সবচেয়ে নিরাপদ মনে করছেন।
আন্তর্জাতিক বাজারের এ চাপ পড়েছে দেশের বাজারেও। গতকাল মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দাম বাড়ানোর ঘোষণা দেয়।
তারা এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা– যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এ দাম কার্যকর হবে বুধবার (১৫ অক্টোবর) থেকে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৭ হাজার ১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে এক লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায়।
সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।

 

 

Aminur / Aminur

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক আজ

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস : ডব্লিউএইচও

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

নিকোলের প্রচারণায় এক রাতেই বিক্রি হলো ১.১ বিলিয়ন ডলারের শিল্পকর্ম

ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

ইরানে নতুন হামলা স্থগিত, ‘সিরিয়াস আলোচনা’ চলছে: ট্রাম্প