ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ১১:০

সীমান্তে নতুন করে সংঘাতের পর ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তালেবান সরকারের অনুরোধে উভয় দেশ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। এটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়ার কথা। এক্সে (আগের টুইটার) দেওয়া পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ লিখেছেন, তালেবান সেনাদের অস্ত্রবিরতি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। 
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, অস্ত্রবিরতির সময় উভয়পক্ষ ইতিবাচক সমাধান বের করার চেষ্টা করবে। 
সকালে সীমান্তে নতুন করে সংঘর্ষে বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হন। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তালেবানরা দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের দুটি বড় চৌকিতে হামলা করে। প্রতিহতের সময় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক এলাকায় অন্তত ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।
তালেবানরা সীমান্তবর্তী গ্রামগুলো লক্ষ্য করে হামলা করেছিল। তারা বেসামরিক নাগরিকের নিরাপত্তা তোয়াক্কা করেনি বলেও অভিযোগ তোলে পাকিস্তানের সেনাবাহিনী। আর আফগান কর্তৃপক্ষ জানায়, স্পিন বোলডাকের কাছে সংঘর্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তাদের দুই থেকে তিনজন যোদ্ধা।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। সংঘর্ষে ১০০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানি সেনা নিহত এবং সীমান্ত চৌকি দখলের পর পরিস্থিতি শান্ত হয়। তবে পাকিস্তানি সেনাবাহিনী এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করে।

 

Aminur / Aminur

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক