এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯.৪০
# বিগত সাত বছরে পাশের হার সবচেয়ে কম
# ১৮ কলেজের সবাই পাশ করেছে
# ৩৫ কলেজে কেউ পাশ করেনি
# এবারও মেয়েরা এগিয়ে
রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ২০৭ টি কেন্দ্রের অধীনে ৭৫০ টি কলেজের ১,৩৪,১৪৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৬৭,৫৭০ জন এবং ছাত্রী ৬৩,৩১৭ জন। ফলাফলে পাশের হার ৫৯.৪০. যা বিগত ৭ বছরের মধ্যে সবচেয়ে কম৷ গত বছর পাশের হার ছিল ৮১.২৪, তার আগের বছর ৭৮.৪৬, ২০২২ সালে ৮১.৬০, ২০২১ সালে ৯৭.২৯, ২০২১ সালে ৯৭.২৯, ২০২০ সালে ১০০ ( করোনাকালীন অটোপাশ) এবং ২০১৯ সালে ৭৬.৩৮% পাশ করেছিল। এ বছর পাশ করা শিক্ষার্থীর সংখ্যা ৭৭,৭৪২ জন। ছাত্র পাশের হার ৫০.৫৯ এবং ছাত্রী পাশের হার ৬৮,৬৯। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ১০,১৩৭ জন৷ এরমধ্যে ছাত্র সংখ্যা ৪৪৫৫ জন এবং ছাত্রী সংখ্যা ৫৬৮২ জন।বহিস্কৃত পরীক্ষার্থী সংখ্যা ১৩ জন৷ ১ বিষয়ে ফেল করেছে ৩২,৬৩৮ জন। কোন শিক্ষার্থী-ই পাশ করেনি এমন কলেজের সংখ্যা ৩৫ এবং শতভাগ পাশ করা কলেজের সংখ্যা ১৮।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম তার অফিস কক্ষে এ ফলাফল ঘোষণা করেন। এসময় শিক্ষা বোর্ড সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা নাইস প্রমুখ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক
ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি