শালিখায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
২০২৫-২৬ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়িতে ও মাঠে আগাম শীতকালীন শাকসবজি রবি ফসল, সরিষা, মসুর, গম, পেঁয়াজ, ও খেঁসারির, চাষাবাদ বৃদ্ধির জন্য বিনামুল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই কর্মসূচির আওতায় শালিখা উপজেলার ৫২০০ জন সরিষা, ৫০০ জন গম, ১০০ জন শীতকালীন পেঁয়াজ, ১০০০ জন মসুর , ৩৫ জন খেসারি, ৫০ জন লাউ, ১০০ জন বেগুন, ১০০জন মিস্টি কুমড়া, ১০০ জন শসা এছাড়াও বসতবাড়িতে চাষাবাদের জন্য ১৮০ জনের মধ্যে ৭ ধরনের শাকসবজি বীজ মোট ৭ হাজার ৩৬৫ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে সার ও বীজ বিতরণ করা হবে ।
Aminur / Aminur
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
Link Copied