আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল
রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার বড় পর্দায় দেখার আয়োজন ঘিরে জনতার উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সামনে এ প্রদর্শনীর আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের দুই পর্বের একান্ত সাক্ষাৎকারটি এ সময় এলইডি স্ক্রিনে প্রচার করা হয়। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরেন।
আয়োজন শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, “বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করেছে। তাঁর বক্তব্য সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা আমাদের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ।
অনুষ্ঠান শেষে আগত নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন মুহাম্মদ আফাজ উদ্দিন, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। দিনব্যাপী আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক উচ্ছ্বাস।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন