উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার
রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে অবস্থিত মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনের সভাপতি শরিফুল ইসলাম টুটুল। আয়োজনটি পরিচালনা করেন সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি—সাগর আহমেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “মালেকাবানু আদর্শ বিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন হয়েছিল বিএনপি সরকার ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর। কিন্তু গত ১৭ বছরে বিদ্যালয়ের তেমন কোনো উন্নয়ন হয়নি, কোনো অনুদানও আসেনি। কে এমপি হলো, কে কী করল—সেটা আমার দেখার বিষয় নয়। ইনশাআল্লাহ, যদি জনগণের ভোটে বিএনপি আবার ক্ষমতায় আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “শিক্ষকদের প্রতি আমার অনুরোধ—শিক্ষার্থীদের প্রতি স্নেহ ও যত্নশীল হোন, বাচ্চারা খেলাধুলা করবে, দৌড়াবে, দুষ্টুমি করবে—এটাই তাদের স্বভাব। তাদের শাসন না করে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করব।
ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন ও সম্প্রীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ