ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইয়েমেনের এই গোষ্ঠী ঘামারির প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য প্রকাশ করেনি গোষ্ঠীটি।
হুথিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে সম্মানজনক লড়াইয়ের সময় প্রাণ হারিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি।
এর আগে, গত ২৬ সেপ্টেম্বর ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনে সেই হামলায় অন্তত ৯ জন নিহত হন। ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুথিদের প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে হুথি বিদ্রোহী গোষ্ঠী বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত শেষ হয়নি। ইসরায়েল তার অপরাধের যথাযথ প্রতিশোধমূলক শাস্তি পাবে।
গাজায় ইসরায়েলি যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একেবারে যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী। জবাবে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় প্রায়ই বিমান হামলা চালায় ইসরায়েল।
গত ১৪ জুন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইয়েমেনে হুথিদের শীর্ষ সামরিক নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ওই সময় আইডিএফ বলেছিল, এই হামলা সফল হয়েছে কি না, তা শিগগিরই জানা যাবে।
• কে এই নিহত হুতি নেতা
ঘামারি ২০১৬ সাল থেকে হুথি গোষ্ঠীর সামরিক শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওই বছর হুথির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ তাকে মেজর জেনারেল পদে উন্নীত করে।
২০২১ সালে তিনি সংগঠনের সেনাপ্রধান (কমান্ডার-ইন-চিফ) হিসেবে দায়িত্ব নেন। ওই সময় তিনি আবদুল খালেক আল-হুথির স্থলাভিষিক্ত হন। বর্তমানে আবদুল খালেক সংগঠনের দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমান্ডার-ইন-চিফ হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কবলে পড়েন ঘামারি। তিনি ইয়েমেনের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছেন বলে জানায় জাতিসংঘ। পরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘামারির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বলে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তিনি বলেন, ‘‘ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছিলেন হুথিদের চিফ অব স্টাফ ঘামারি। আহত অবস্থায় তিনি মারা গেছেন। এখন তার দুষ্ট সহযোগীদের সঙ্গে নরকে যোগ দিয়েছেন তিনি।’’
সূত্র: এএফপি, জেরুজালেম পোস্ট।
Aminur / Aminur
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার