বোদায় প্রতারনার করে দুই প্রতিষ্ঠানে অবসর ভাতা নেওয়ার চেষ্টা প্রভাষকের বিরুদ্ধে
পঞ্চগড়ে প্রতারনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অক্ষমতা জনিত কারন দেখিয়ে এক কালীন অবসর ভাতা নিয়ে,নিয়ম ভেঙ্গে তথ্য গোপন করে আরেক প্রতিষ্ঠানে চাকরি করে পুনরায় অবসর ভাতা নেওয়ার চেষ্টা করছেন দিলরুবা বেগম। তিনি বোদা মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক, এর আগে তিনি দেবীগঞ্জের টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে চাকরি করে অবসর ভাতা গ্রহণ করেন।এতে দীর্ঘদিন ধরে বেতন ভাতা উত্তোলন করে সরকারের লাখ লাখ টাকা প্রতারনা করে আত্মসাত করেছেন তিনি। বর্তমানে বোদা মহিলা মহাবিদ্যালয় থেকে অবসর ভাতা গ্রহনের ফাইল পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি দৈনিক সকালের সময় এর অনুসন্ধানে এ তথ্য উঠে আসে।
জানা যায়,পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯০ সালের ৫ মে সহকারি শিক্ষক পদে যোগদান করেন দিলরুবা বেগম।তিনি দেবীগঞ্জের টেপ্রীগঞ্জ এলাকার মোঃ এ হাকিম বসুনিয়ার মেয়ে। প্রায় ১৫ বছর চাকুরি করে ২০০৫ সালে অক্ষমতা জনিত কারন দেখিয়ে সরকারের এককালীন সুবিধা গ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করা কালীন সময়ে, বোদা উপজেলার বোদা মহিলা মহাবিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে যোগদান করে ২০০২ সালের পহেলা মে থেকে এমপিওভুক্ত হয়ে বেতন ভাতাদি উত্তোলন করছিলেন। চলতি বছরের ৩০ জুন প্রভাষকের বয়স ৬০ বছর পূর্ণহলে অবসরে যান তিনি।
তবে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৮ কোনো কর্মচারী অবসর গ্রহণের পর, ধারা ৫১ এর বিধান অনুসরণ ব্যতীত, প্রজাতন্ত্রের কর্ম বা রাষ্ট্রের অন্য কোনো কর্তৃপক্ষ কোনো উপায়ে পুনরায় নিয়োগ করতে পারবে না।তবে শর্ত থাকে যে, সাংবিধানিক কোনো পদে নিয়োগের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না।অবসর গ্রহণকারী সরকারি কর্মচারীকে চুক্তিভিত্তিক নিয়োগ।
বিষয়টি জানতে অভিযুক্ত বোদা মহিলা মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক (অবসর) দিলরুবা বেগম এর মুঠোফোনে কল করলে, সংবাদকর্মীর পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন।
বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: আশরাফুল আলম বলেন,এ কলেজে চাকরির আগে, যে চাকরি করে অবসর ভাতা নিয়েছেন বিষয়টি জানা নাই। তিনি যদি তথ্য গোপন করেন তাহলে তিনি বুঝবেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ