ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কালুখালীতে সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৫-৯-২০২১ দুপুর ১:১২

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়কের মাঝখানে দুটি বৈদ্যুতিক খুঁটি রেখে পাকা করা হয়েছে সড়ক। এতে যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে। খুঁটি দুটি চার রাস্তার মোড়ে হওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 

উপজেলার কালুখালী বাজারসংলগ্ন চন্দনা ব্রিজ মোড় থেকে চাঁদপুর বাসস্ট্যান্ড সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে বিদ্যুতের দুটি খুঁটি। খুঁটি দুটির উপরে রয়েছে একটি ট্রান্সফর্মার।

স্থানীয়রা জানান, গ্রামবাসীর চলাচলের জন্য দুই বছর আগে সড়কটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। বৈদ্যুতিক খুঁটি দুটি সড়কের মাঝখানে থাকায় দুর্ভোগে পড়েন পথচারীরা। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। আমাদের থানার পাশে চন্দনা নদীর উপরে একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ হওয়ায় প্রতিনিয়ত দেখতে আসা পথচারীদের যাতায়াত বাড়ছে সড়কটিতে। খুঁটি দুটি চার রাস্তার মোড়ে হওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিষয়টি বারবার উপজেলা এলজিইডি কর্তপক্ষকে অবগত করলেও। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি তারা।

কালুখালী উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক বলেন, আগের চেয়ে রাস্তা প্রশস্ত করার কারণে খুঁটি দুটি সড়কের মাঝখানে পড়েছে। খুঁটি দুটি অপসারণের জন্য উপজেলা চেয়ারম্যানসহ মৌখিকভাবে বিদ্যুৎ বিভাগকে বলেছিলাম। জায়গা সল্পতার কারণে তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এ বিষয়ে পাংশা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রিয়াদ হোসেন বলেন, সড়কটি এলজিইডির। তারা এ বিষয়ে আমার সাথে কোনো যোগাযোগ করেনি। লিখিত আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

জামান / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়