ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন


রাজশাহী ব্যুরো photo রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ১৯-১০-২০২৫ বিকাল ৭:১০

মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসনসহ ২৭টি মামলা ও পরবর্তী ৭ মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন। রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরীর লক্ষিপুরে সড়ক ভবনের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ৭ দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো—২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করা। এছাড়া সওজের সকল মাস্টাররোল কর্মচারীদের ৩২১১১০৪-আনুষঙ্গিক প্রতিষ্ঠান কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সওজ'র সকল মাস্টাররোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক অবিলম্বে রাজস্বখাতে আনতে হবে। ৩য় ও ৪র্থ শ্রেণির সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ী করা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা নিতে হবে।  কর্মরত মাস্টাররোল কর্মচারীদের ‘দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫’-এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে। ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব প্রেরণ করতে হবে। উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরি করে প্রকল্প হস্তান্তরের পর রাজস্বখাতে আনয়ন করতে হবে এবং সকল প্রকল্পে ভেন্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন জেলা সংসদের সভাপতি জায়নুল আবেদীন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Aminur / Aminur

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ