ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৯-১০-২০২৫ বিকাল ৭:৪৯

রাজশাহী ও খুলনা রেঞ্জের অধীন পদ্মা নদীর দুই পারের চার জেলার সীমান্তবর্তী থানাসমূহের আইন-শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে যৌথ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষে আজ কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এলাকায় অনুষ্ঠিত হয় দুই রেঞ্জের সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত “সীমান্ত সভা”।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), উপ-মহাপরিদর্শক (ডিআইজি), রাজশাহী রেঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া।
অনুষ্ঠানে রাজশাহী, পাবনা, নাটোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারবৃন্দ, দুই রেঞ্জের সীমান্তবর্তী থানার সার্কেল অফিসারগণ, অফিসার ইন চার্জ (ওসি) গণ এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন থানার ওসি মহোদয়গণ উপস্থিত ছিলেন।
“দুই রেঞ্জের সীমান্তবর্তী থানা সমূহের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন সাধন।”
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সীমান্তবর্তী অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের সমন্বিত সভা ও যৌথ পদক্ষেপ ভবিষ্যতে সীমান্ত এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

Aminur / Aminur

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের