ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২০-১০-২০২৫ দুপুর ১২:৫৭

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন করেছে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়, কুষ্টিয়া। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পরিসংখ্যানের গুরুত্ব ও এর প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন, “পরিসংখ্যান হলো নীতিনির্ধারণের ভিত্তি। সঠিক ও মানসম্মত পরিসংখ্যান ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “প্রত্যেকটি সরকারি-বেসরকারি কার্যক্রমে বাস্তব ও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তা অপরিসীম। এই তথ্যই আমাদের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের পথ দেখায়।”
বিশেষ এই আয়োজনে Keynote ও PowerPoint Presentation উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ শাহ আলম। তিনি বর্তমান পরিসংখ্যান ব্যবস্থাপনার উন্নয়ন, ডিজিটালাইজেশন এবং মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের আধুনিক প্রযুক্তিগত দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জেলা পরিসংখ্যান কার্যালয়, কুষ্টিয়ার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কুষ্টিয়ার আওতাধীন উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সম্মানিত প্রধানগণ, যারা আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা, উপস্থাপনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে পরিসংখ্যান সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Aminur / Aminur

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের