দেবীগঞ্জে অর্থ আত্মসাৎ চেয়ারম্যান-প্রশাসনিক কর্মকর্তার তদন্ত শুরু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজগর আলী ও প্রশাসনিক কর্মকর্তা মো. ময়নুল হকের বিরুদ্ধে রাজস্ব আদায়ের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় উপজেলা প্রশাসন তদন্ত শুরু করেছে। সোমবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর হাসান জানান, তিনি বিষয়টি নিজে তদন্ত শুরু করেছেন এবং অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১৩ অক্টোবর চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মিলে রাজস্ব আদায়ের অর্ধকোটি টাকা আত্মসাৎ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে ওই কর্মকর্তা তদন্ত শুরু করেন। সংবাদে উল্লেখ করা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই চেয়ারম্যান যোগদান করার পর, ইউনিয়নের প্রতিটি ইটভাটা থেকে ৫০ থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত কর আদায় করা হলেও একটাও পরিষদের রাজস্ব খাতে আদায় দেখানো হয়নি। মেসার্স এমআরবি ব্রিক্সের প্রোপাইটর মোকবুল হোসেন বলেন, গত মৌসুমে ইউনিয়ন পরিষদে ৭০ হাজার টাকা কর প্রদান করেছেন। তবে তাকে মাত্র ১৫ হাজার টাকার রশিদ কেটে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আজগর চেয়ারম্যান ভোটের আগে ভাটা থেকে কর কম করে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা না করে বরং বাড়িয়ে দিয়েছেন। লোহাগাড়া এলাকার এস বিবি ব্রিক্সের ম্যানেজার খগেশ্বর বর্মনসহ একাধিক মালিকপক্ষ ও ম্যানেজার বলেন, গত বছর পরিষদে ৭০ হাজার টাকা কর দিয়েছেন, কিন্তু সাড়ে ১৭ হাজার টাকার রশিদ দেওয়া হয়। এবারও ৭৫ হাজার টাকা চেয়ে পরিষদ থেকে চিঠি দিয়েছে। তারা জানান, ভ্যাট, ট্যাক্স, চাঁদা, ডিসি অফিসের এলআর ফান্ড, পরিবেশ অধিদপ্তরকে দিতেই ১০-১২ লাখ টাকা যায়। অটো রাইস মিলের গোলাম আযম গোলাপ বলেন, প্রতি বছর ইউনিয়ন পরিষদে কর বাবদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। অভিযুক্ত দণ্ডপাল ইউনিয়নের সাবেক ও বর্তমান মারেয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. ময়নুল হক বলেন, ইটভাটা থেকে গত কয়েক বছর কোনো কর আদায় হয়নি। একই কথা বলেন, পরিষদের চেয়ারম্যান মো. আজগর আলী। তবে বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আওলাদ হোসেন জানান, তিনি এই পরিষদে নতুন এসেছেন, এসেই প্রতিটি ইটভাটা ও কারখানাকে নিয়ম অনুযায়ী নোটিশ দিয়েছেন, যাতে রাজস্বের টাকা সঠিক ভাবে ইউনিয়ন পরিষদে জমা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ