স্বল্প লাভে ঔষধ বিক্রি করায় ফার্মেসি বন্ধ: নেট দুনিয়ায় সমালোচনার ঝড়
স্বল্প লাভে ঔষুধ বিক্রি করায় এক হাজার টাকা জরিমানা ও ৬ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে সততা ড্রাগ হাউস নামে এক ঔষধ বিক্রি প্রতিষ্ঠানকে।
গতকাল সোমবার (২০ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ কালিমা চত্বর এলাকায় শেরপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি’র নির্দেশে এমন ঘটনা ঘটে। এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। শেরপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ম্যজিস্ট্রেসি ক্ষমতা আছে কি না, এ নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
সূত্র জানায়, সোমবার সততা ড্রাগ হাউসে একজন ক্রেতা দুই বক্স নেপ্রোক্সেন প্লাস ঔষধ কিনতে আসেন। এসময় বিক্রেতা ওই ক্রেতার কাছ থেকে ৩শ টাকা কোম্পানী নির্ধারিত মূল্যের ক্ষেত্রে ১৯০ টাকায় বিক্রি করেন। যা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নিয়ম অনুযায়ী ২৮৫ টাকা বিক্রির কথা। এর ফলে বিষয়টি অন্য ঔষধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে জানিয়ে দেন। পরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির লোকজন এসে সততা ড্রাগ হাউসকে এক হাজার টাকা জরিমানা করেন এবং ৬ ঘন্টার জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এসময় কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ঔষধ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন না। তথ্যমতে, নেপ্রোক্সেন প্লাস এক বাক্স ওষুধ ১৬০-১৭০ টাকায় কোম্পানীর কাছ থেকে পাইকারী কেনা যায়।
এ বিষয়ে সততা ড্রাগ হাউসের স্বত্বাধিকারী মিজানুর রহমান জানান, একজন ক্রেতা দুই বক্স নেপ্রোক্সেন প্লাস নিতে এলে তিনি বক্স প্রতি ১৯০ টাকায় বিক্রি করেন। কোম্পানী থেকে যার পাইকারী ক্রয় মূল্য ১৭০ টাকা। এক্ষেত্রে আমি ২০ টাকা মুনাফা করি। এ স্বল্প মুনাফা করার কারণে সমিতির পক্ষ থেকে শাস্তি হিসেবে ছয় ঘণ্টা আমার দোকান বন্ধ রাখা হয় এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নালিতাবাড়ী শাখার সভাপতি আবু সিনা মোহাম্মদ যোবায়ের বলেন, এ বিষয়ে জেলা কমিটির কাছ থেকে বিস্তারিত জেনে নিয়েন। যা করা হয়েছে সমিতির নিয়ম অনুযায়ীই করা হয়েছে।
শেরপুর ওষুধ প্রশাসনের তত্বাবধায়ক জাহিদুল ইসলাম জানান, কম মুনাফায় বা বেশি মুনাফায় ঔষধ বিক্রির বিষয়টি ব্যবসায়ীদের একান্ত ব্যক্তিগত। এ জন্য জরিমানা বা দোকান বন্ধ রাখার সরকারি কোন নির্দেশনা নেই। কোনো সমিতিকে সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ