শিবচরে ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচী
মাদারীপুর জেলার শিবচরে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলার এমপিওভুক্ত শিক্ষকগণ। মঙ্গলবার(২১ অক্টোবর) বেলা ১১ টার দিকে শিবচর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচী করেন তারা।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা বলেন, এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাত এবং কর্মচারীদের ৭৫% উৎসবভাড়ার প্রজ্ঞাপন জারির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শিবচরে আমরা অবস্থান কর্মসূচী পালন করছি। অবিলম্বে এই দাবী পূরণ না হলে তৃণমূল থেকে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে।
বক্তরা বলেন, এ দেশে শিক্ষকেরা সর্বনিম্ন বেতন পান। মানুষ গড়ার কারিগড়েরা অবহেলিত-বঞ্চিত এবং মানবেতর জীবন-যাপন করছে। আমাদের দাবী মেনে নিন। তা না হলে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে। দাবী না মানলে শিক্ষকেরা শ্রেণিকক্ষে ফিরে যাবে না।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ দিনেশ চন্দ্র, এখলাস হোসেন চুন্নু, পলাশ, আজিজুল গৌড়াসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা আরও অনেকে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ