ইপিজেড স্থাপনের দাবিতে গাইবান্ধায় নাগরিক মঞ্চের সমাবেশ
গাইবান্ধার পলাশবাড়ীর মধ্যবর্তী সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপন, মেডিকেল কলেজ-কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে নাগরিক মঞ্চ, গাইবান্ধা। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে ওয়াজিউর রহমানের সভাপতিত্ব এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাড. শাহাদৎ হোসেন লাকু, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকারকর্মী প্রবীর চক্রবর্তী, অঞ্জলি রানী দেবী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আখিরুজ্জামান বাবু, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, অ্যাড. সরওয়ার হোসেন বাবুল, অ্যাড. সাঈদ আহমেদ আজাদ জয়, কাজী আব্দুর খালেক, ছাত্রনেতা ওয়ারেছ সরকার, ফিরোজ কবির রানা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন অ্যাড. মুরাদ জামান রব্বানী।
বক্তারা গাইবান্ধার ভূতপূর্ব ডিসি ড. কাজী আনোয়ারুল হক প্রস্তাবিত গাইবান্ধা পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় স্থাপনের দাবি জানান। তারা বলেন, কিছু ষড়যন্ত্রকারী মহল তৎকালীন ডিসির প্রস্তাবনাকে ধামাচাপা দিয়ে বিরোধপূর্ণ ও বিতর্কিত একটি জায়গা বাগদা ফার্মের তিন ফসলি জমি ইপিজেড করার পাঁয়তারা করছে। গাইবান্ধা-পলাশবাড়ীর মধ্যবর্তী সাকোয়া ব্রিজ এলাকায় নির্মিত হলে রাজপথ-রেলপথ ও নৌপথ কাছাকাছি হওয়ায় বিনিয়োগকারীরা আগ্রহী হবেন এবং গাইবান্ধা জেলার সকল উপজেলা সমানভাবে লাভবান হবে।
বক্তারা গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বালাসিঘাটে ব্রহ্মপুত্র সেতু বা টানেল নির্মাণেরও দাবি জানান।
জামান / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন