ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উত্তরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ১২:৩৩

 দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।  এরই অংশ হিসেবে ২২ অক্টোবর- বুধবার  রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের কদম চত্বর (ময়লার মোড়) এলাকায় সকাল ৮টায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল ও এম আর ড্রাইভিং ট্রেনিং সেন্টার।
অনুষ্ঠানে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “সড়ক জ্যাম জটমুক্ত হোক, জীবন হোক নিরাপদ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি চালক, যাত্রী ও পথচারী—সবার সম্মিলিত দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মেহেদী হাসান, এম আর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ ও সাংবাদিক সোহেল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুর রহমান, স্থানীয় সচেতন নাগরিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তব্যের শেষে আয়োজকরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন—যেখানে সড়ক হবে নিরাপদ, যাত্রা হবে নিশ্চিন্ত এবং প্রতিটি চালক হবেন দায়িত্বশীল নাগরিক।
এই আয়োজনের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া হয়।

Aminur / Aminur

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা