ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ওয়াক্ফ এস্টেটের কোটি টাকা আত্মসাতের অভিযোগ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ১২:৩৮

গাজীপুরের চান্দনা চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদ ও হাজী সুনামদ্দিন ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল বারেক সরকারের বিরুদ্ধে বিগত তিন দশকেরও বেশি সময় ধরে এস্টেটের আয়-ব্যয়ের হিসাব-নিকাশে অনিয়ম, দোকান বরাদ্দে স্বজনপ্রীতি ও এস্টেট পরিচালনায় অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সম্পত্তির আয়-ব্যয় ও উন্নয়ন কার্যক্রমের কোনো নির্ভরযোগ্য তথ্য না থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন মুসুল্লিরা ও স্থানীয় ব্যবসায়ীরা।
লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১৯ অক্টোবর বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের এক সহকারী প্রশাসক সরেজমিনে তদন্ত পরিচালনা করেন। তদন্ত শেষে তিনি জানান, এস্টেট পরিচালনায় জড়িত তিন পক্ষকে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকার ওয়াক্ফ হেড অফিসে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
অভিযোগে বলা হয়েছে, ১৯৪৬ সালে হাজী সবেদুল্ল্যা প্রথম ওয়াকফ দলিল নিবন্ধনের পর ১৯৬০, ১৯৬২, ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৯৫ সালে আরও সম্পত্তি যুক্ত হয়। বর্তমানে ওয়াক্ফ এস্টেটের আওতায় প্রায় ৫৯০টি দোকান রয়েছে। এসব দোকানের আয়-ব্যয় ও বরাদ্দের হিসাব অস্পষ্ট, পাশাপাশি মসজিদ ও ঈদগাহ উন্নয়ন তহবিলের অর্থ ব্যয়ের স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ। অভিযোগকারীরা দাবি করেন, ৫ আগস্ট ২০২৫ তারিখে পরিচালনা কমিটি গঠনে দলিলের শর্ত লঙ্ঘন এবং আর্থিক অনিয়মের নতুন অধ্যায় যুক্ত হয়েছে।
তদন্তকালে মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল বারেক সরকার স্পষ্ট হিসাব-নিকাশ দেখাতে ব্যর্থ হন বলে জানা গেছে। উপস্থিত মুসুল্লিরা তদন্ত কর্মকর্তা এস্টেডের সহকারী প্রশাসক (চলতি দায়িত্ব) মো. রেজাউল করিম সরকারের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তাঁরা অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা শুনানিকালে অশোভন আচরণ করেন এবং বলেন, মুসুল্লিদের এস্টেট পরিচালনার বিষয়ে জানার অধিকার নেই।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রশাসক মো. রেজাউল করিম সরকার বলেন, তদন্ত প্রক্রিয়া চলমান। যা পেয়েছি, সবই প্রতিবেদনেই উল্লেখ থাকবে। মন্তব্য করা এখনই সমীচীন নয়।
এদিকে ওয়াক্ফ এস্টেটের অনিয়ম নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা দ্রুত স্বচ্ছ তদন্ত ও দায়িত্বপ্রাপ্ত মোতাওয়াল্লীর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Aminur / Aminur

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ