এম্বুল্যান্স মালিক ও চালকদের সম্মাননা প্রদান করলেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন
‘২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা-১৮ আসনের জনসাধারণের পক্ষ থেকে এম্বুল্যান্স মালিক ও চালকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উত্তরা আধুনিক মেডিকেল কলেজের মাঠে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,“যে কোনো দুর্যোগ বা দুর্ঘটনায় আমাদের প্রথম প্রয়োজন হয় এম্বুল্যান্সের। দ্রুততম সময়ে এম্বুল্যান্স সার্ভিস পেলে অনেক মুমূর্ষু রোগী প্রাণে বেঁচে যায়। আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন বিমান দুর্ঘটনার সময় এম্বুল্যান্স মালিক ও চালকরা কীভাবে মানবতার পাশে দাঁড়িয়েছেন।
অথচ তাদের অবদানকে আমরা খুব কমই স্বীকার করি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এম্বুল্যান্স মালিক ও চালকদের রাষ্ট্রীয় সুবিধার আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন শহীদ তাসনিয়া হকের পিতা নাজমুল হক এবং শহীদ আরিয়ান আশরাফ নাফির পিতা আশরাফুল ইসলাম। তাঁরা বলেন, “দুর্ঘটনার মুহূর্তে এম্বুল্যান্স চালকদের দ্রুত পদক্ষেপ না থাকলে আরও অনেক প্রাণ ঝরে যেত। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বৃহত্তর উত্তরা এলাকার শতাধিক এম্বুল্যান্স মালিক ও চালক উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণখান থানা বিএনপি’র সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য আব্দুস সালাম সরকার, উত্তরা পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মাননা অনুষ্ঠানে এম্বুল্যান্স মালিক ও চালকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ