ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২১ দুপুর ৪:১৮

খরিপ-২/২০২১-২২ অর্থবছর মৌসুমে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই, নাবী পাটবীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ‍এ বীজ-সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নূর মিনি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল-মামুন রাসেল। 

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাবেক উপজেলা চেয়রাম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এসএম রাশেদুল হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার