গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ জেলেকে জরিমানা
রাজশাহীর গোদাগাড়ী পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৪ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে মৎস অফিস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ দন্ড প্রাপ্তরা হলেন- গোদাগাড়ী থানার চরবয়ারমারী গ্রামের মো: মমিন (৪২), একই গ্রামের মো: মাহাবুল (৩৫), চাপাই সদর থানার হাকিমপুর গ্রামের মো: মামুন (৩০),একই গ্রামের মোঃ ইয়াদ আলী (৩৬), মো: সুমন (২৬), ও মো: তারজেন (২৪), নামা রহমা গ্রামের মো: নজরুল (৪৩)।
মঙ্গলবার দুপুর থেকে মা ও ডিমওয়ালা ইলিশ ধরা প্রতিরোধে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বিকেলে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলেকে মাছ ধরতে দেখা যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় ৭ জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জেলেকে ৫ হাজার ও ৬ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করেন। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও ইলিশ মাছ এতিমখানায় প্রদান করা হয়।
গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, ইলিশ মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
রৌমারীতে ১৫’শ কৃষকের মাঝে বিনামল্যে সার ও বীজ বিতরণ
পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় এক সময়ের তুখোর ছাত্র নেতা আবু তাহের
মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন
দুই বছর ধরে পদ দখল করে আছে, চাকরি করেন টাঙ্গাইল বেতন তোলে রাণীনগর
কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পেলেও শুরু হয়েছে নদী ভাঙ্গন
বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ
বারহাট্টায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের ১ মাসের কারাদণ্ড
আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন
সুন্দরবনে বাঘ ও হরিণ শিকারসহ বনজসম্পদ লুটপাটে জড়িত ১৫০ অপরাধীর তালিকা গোয়েন্দাদের হাতে