ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৩:২৬

‘মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় পৌর শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে  শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা  প্রশাসক জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়েতের সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু,বিআরটিএর পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদী খান, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি নুর আলম, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক  প্রমুখ।

এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার