কুমিল্লায় অবৈধ ইটভাটার পুরোদমে প্রস্তুতি : পরিবেশ বিধ্বংসে প্রশাসনের নীরব ভূমিকা
শীতকাল ঘনিয়ে আসতেই কুমিল্লার বিভিন্ন উপজেলার অবৈধ ইটভাটাগুলো আবারও চালু করার প্রস্তুতি নিচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই বহু বছর ধরে এই ভাটাগুলো পরিচালিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসন অভিযানের নামে আদায় করে নিচ্ছে নগদ অর্থ।এই অর্থদণ্ড দিয়ে অবৈধ ইটভাটার মালিকরা দেদারসে চালিয়ে যাচ্ছে অবৈধ ইটভাটা।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটার মালিকরা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ঘুষ দিয়ে অবাধে অবৈধ ভাটা চালিয়ে আসছে। ফলে আইন থাকলেও বাস্তবে এর প্রয়োগ হচ্ছে না।
অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ-মাঝের মধ্যে অবৈধ ইটভাটায় প্রশাসন অভিযান পরিচালনা করার কয়েক ঘন্টা পরে আবার নতুন করে শুরু হয় ইট পুরানোর কাজ। এই ভাটাগুলোর কালো ধোঁয়া ও ধূলিকণায় ব্যাপকভাবে নষ্ট হচ্ছে কৃষিজমি ও বাগানের ফলন। বাতাস দূষিত হওয়ায় শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন এলাকাবাসী। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন লাখো মানুষ।
এই বিষয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তারা জানিয়েছেন, শীত মৌসুমে ইটভাটা চালু হলে শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ধোঁয়া ও কালো ছাইয়ের কারণে বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য বেশি ঝুঁকির মধ্যে পড়ে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার বলেন প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে রীতিমতো অভিযান পরিচালনা করা হচ্ছে।
এলাকাবাসী দ্রুত এসব অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা