শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্নকূট মহোৎসব উদযাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে অন্নকূট উপলক্ষে কীর্তন, পূজা, আরতি ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তরসুর এলাকায় অবস্থিত শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশন প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব।
এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ১০৫০ রকমের ব্যঞ্জন ও ১০৫০ কেজি ভোগ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন। দুপুর থেকেই আশ্রম চত্বরে ভক্ত-অনুরাগীদের ঢল নামে।
আয়োজকরা জানান,গোবর্ধন পূজার অংশ হিসেবে গিরি গোবর্ধনের প্রতীকী রূপে খাদ্যের স্তূপ তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই স্মরণে বিশ্বের নানা প্রান্তের সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে থাকেন।
ভোগ নিবেদনের পর ভক্তদের জন্য দুপুরে এক ঘণ্টার জন্য ভোগ প্রদক্ষিণের সুযোগ উন্মুক্ত করে দেওয়া হয়। পরে সেই ভোগ মিশ্রণ করে প্রায় ৩০ হাজারেরও বেশি ভক্ত ও অনুরাগীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনের পরিচালক বন্ধু প্রীতম ব্রহ্মচারী বলেন,অন্নকূট উপলক্ষে ১ হাজার ৫০ কেজি চালের ভাত রান্না করা হয়েছে। এ ছাড়া প্রায় ১ হাজার বাটি তরকারি, মিষ্টিজাতীয় খাবার ও ফল ছিল। এই উৎসবের জন্য অনেকেই সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা প্রায় ৩০ হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন রেখেছি। প্রচুর ভক্তবৃন্দ এখানে এসেছেন। আগামীতে এই অন্নকূট মহোৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান