ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অভয়নগরে একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনসহ গাঁজা বিক্রেতা গ্রেপ্তার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৪:৪৭

যশোরের অভয়নগরে তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যা চেষ্টাসহ একাধিক মাদক মামলার পলাতক আসামি রুহুল আমিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ১০০গ্রাম গাঁজাসহ সুমন বিশ্বাস (৪৭) নামে অপর এক গাঁজা বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে রুহুল আমিনকে এবং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে সুমন বিশ্বাসকে আটক করা হয়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম।
আটক রুহুল আমিন নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বৌবাজার এলাকার মৃত ইব্রাহিম ওরফে খলিল কসাইয়ের ছেলে। অপর আসামি সুমন বিশ্বাস শংকরপাশা গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আবুল হাসান বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, আটক রুহুল আমিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদকসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অভয়নগরের আলোচিত ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর দায়ের করা ৪ কোটি টাকা চাঁদাবাজিরও মামলা রয়েছে।
বৌবাজার এলাকাবাসী জানায়, বর্তমান সময়ের মাদক সম্্রাট রুহুল আমিনকে গ্রেপ্তার করায় এলাকায় শান্তির বাসাত বয়ছে। তার ও তার বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। রুহুল আমিন মাদকের বড় বড় চালান ও চাঁদাবাজির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার দৃষ্টান্তমূলক শাস্তি হলে মাদকের ভয়াবহতা থেকে অভয়নগরের যুবসমাজ রক্ষা পাবে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১০০গ্রাম গাঁজাসহ অপর এক মাদক বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। দুইজনের বিরুদ্ধে পৃথম মামলা দায়ের করা হয়েছে।’ 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান