নরসিংদীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, অর্ধ শতাধিক আসামি গ্রেফতার
নরসিংদীতে অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ অর্ধ শতাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে নিয়মিত মামলা, মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় (২৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলাজুড়ে পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানামূলে সর্বমোট ৫৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ২০০ লিটার চোলাই মদ, ৩ কেজি গাঁজা ও ৬৫ পিস ইয়াবাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি মাধবদী থানার পাচদোনা-ডাঙ্গা রোডের আমদিয়া টাওয়াদি ব্রিজ এলাকায় দস্যুতা সংঘটনের সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট, ধারালো চাকু, লুণ্ঠিত ১,২০০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শিবপুর থানাধীন সোনাকুড়া সিএন্ডবি বাজার এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে চেকপোস্টে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা উদ্ধারসহ দুইজন চোরকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে নরসিংদী জেলাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied