ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১:২৬

২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ৮টি ফসল সরিষা, পেঁয়াজ, খেসারি, সূর্যমুখী, চিনাবাদামসহ অন্যান্য ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল সভাপতিত্ব করেন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয় সেন শুভ্র সঞ্চালনা করেন।
 
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।
 
উপজেলায় মোট ৫,১৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ হ্রাস ও রবি মৌসুমের ফসলের আবাদ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এমএসএম / এমএসএম

কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন

সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল, রংপুর বিভাগে অতিভারী বৃষ্টি হবে

টানা বৃষ্টি-বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, নষ্ট প্রায় ৩৬৮ হেক্টর কৃষিজমি

শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কীভাবে উদ্​যাপন করব

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ