কেশবপুরে সাংবাদিকের উপর হামলার মামলায় প্রধান আসামি উত্তম গ্রেফতার
যশোরের কেশবপুরে সাংবাদিক সুশান্ত কুমার মল্লিকের ওপর বেধড়ক মারধরের ঘটনায় ১নং এজাহারভুক্ত আসামি উত্তম মল্লিক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন সংগীয় ফোর্সসহ সরাপপুর গ্রামে অভিযান চালিয়ে কৌশলে তাকে আটক করেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালন শেষে কেশবপুর থেকে নিজ গ্রাম সরাপপুরে কালীপূজা উপলক্ষে আয়োজিত এক সভায় যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিক সুশান্ত মল্লিকের মোটরসাইকেল গতিরোধ করে উত্তম কুমার, প্রদীপ কুমারসহ কয়েকজন। পরে তারা তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে।
ঘটনার পর সুশান্ত মল্লিক বাদী হয়ে ৬ জনকে আসামি করে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং১২, তারিখ: ১৬/১০/২৫ ইং)।
এ বিষয়ে এসআই শামীম হোসাইন জানান, মামলার ছয় আসামির মধ্যে দুইজনকে আগেই গ্রেফতার করা হয়েছে, তিনজন জামিনে রয়েছে। পলাতক ১নং আসামি উত্তম মল্লিককে গত বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত
গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ
বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল
চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত