ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কামারখন্দে স্কুল ছাত্রী ধর্ষণ"র‌্যাবের হাতে প্রধান আসামি গ্রেপ্তার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১:২৮

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আলোচিত কর্নসুতী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও  ধর্ষণের অভিযোগে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩শে অক্টোবর )সকালে র‌্যাব-১২" র" প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের উপ অধিনায়ক মেজর আহসান হাবিব জানান, উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রলুব্ধ করে অপহরণের পর ডেরা ফাস্ট ফুড এ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট হোটেলে গান বাজনা ও মাদক সেবন করে তার সহযোগিদের নিয়ে নাইম হোসেন ধর্ষণ করেন । 

ধর্ষণের একপর্যায়ে ধর্ষিতা মাদ্রাসা ছাত্রীটি অজ্ঞান হয়ে পরলে, তার সহযোগিরা মিলে ধর্ষক চক্রের সদস্যরাই আবার ঐ নারীকে সিরাজগঞ্জ কমিনিটি হসপিটালে নিয়ে ভর্তি করে তার পরিবারের লোকজনকে ফোন দেয়।

পরে তার পরিবার সপ্তম শ্রেণীর ছাত্রীর অবস্থা আশস্কাজনক দেখতে পেয়ে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেন ।এই ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেন। 

ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারে থাকা অনন্য তিনজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি পুলিশের ধরাছোঁয়ার বাহিরেই থেকে যায়। 

কিন্তু এই আলোচিত ধর্ষণের ঘটনায় প্রধান আসামি পলাতক থাকায় র‌্যাব অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি কামারখন্দ থানার চর কামারখন্দ গ্রামের রহমত আলীর ছেলে নাইম হোসেন(২০)কে কুমিল্লা জেলার তিতাস থানার জিয়ারকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব । 

র‌্যাব জানায়, শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের