ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

বিটেশ্বর ইউনিয়ন বিএনপির মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১:৩০

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া খানকা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”— এই শ্লোগানে আয়োজিত সভায় বক্তারা বলেন, যুবসমাজকে রক্ষায় মাদক নির্মূলে ভুমিকা রাখতে হবে রাজনৈতিক ও সামাজিক শক্তিকে।

সভায় সভাপতিত্ব করেন বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আউয়াল।প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি মডেল থানার সাব–ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাফি।সঞ্চালনায় ছিলেন গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদল সভাপতি  শাকিল আহম্মেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গোলজার,  বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি – মোঃ মতিন বেপারী, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু সায়েম মিয়াজী, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ–সভাপতি রুবেল মিয়া অটল, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মোবারক হোসেন মাস্টার, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস এম রুহুল আমিন সরদার, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নুরুজ্জামান বিডিআর, বিটেশ্বর ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী মোঃ শাহাবুদ্দিন মিয়া, বিএনপি নেতা নুরুজ্জামান মিয়া, বিএনপি নেতা – শামিম মোল্লা, দাউদকান্দি উপজেলা কৃষকদল আহবায়ক সদস্য আজহারুল গোলজার, বিটেশ্বর ইউনিয়ন শ্রমিকদল সভাপতি  আল আমিন শিকারী, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য মোঃ নজরুল ইসলাম, বিটেশ্বর ইউনিয়ন ছাত্রদল – মোঃ ইবরাহীম খলিল।

বক্তারা বলেন মাদক সমাজের শেকড়কে নষ্ট করে দিচ্ছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে মাদকমুক্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে শক্ত ভূমিকা রাখতে হবে। মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপই পারে যুব প্রজন্মকে সুরক্ষা দিতে। অনুষ্ঠানে অঞ্চলবাসী মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের সময় পাচারকারী আটক

ইসলামপুর ইউনিয়ন যুবদলের জনপ্রিয় নেতা, মোশারফ

কুড়িগ্রামের ৪০০ বছরের কালের সাক্ষী চান্দামারী মসজিদ

​বিএসটিআই অনুমোদন ছাড়াই সলঙ্গায় রয়েল রূপালী হোটেলে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর দই-মিষ্টি

পূর্বধলায় ডেঙ্গুর বিরুদ্ধে মাঠে নবাগত ইউএনও

পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা

কাউনিয়ায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিনজন কারাগারে

চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর: ওসিসহ স্থানীয় সরকারকে আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ

দুমকিতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ যুব আন্দোলনের নেতা আটক

সাভা‌রে আল মুস‌লিম গ্রু‌পের সহস্রাধিক শ্রমিককে বিনা নো‌টি‌শে ছাটাই, শ্রমিকরা রাস্তায়

সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক