ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১:৩৯

‎ কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার সকালে মো. আবুল কালাম কলেজ এ বছর এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। চলতি বছর এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৭ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে ফলাফল ভরাডুবির মাঝে আবুল কালাম কলেজের এমন চমকপ্রদ সাফল্যে উচ্ছাসিত প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
‎ কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ফলাফলে জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় লাকসামের আবুল কালাম কলেজ থেকে ৪৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৮ জন শিক্ষার্থীই কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৭ দশমিক ৯৬ শতাংশ। ফলাফলে আবুল কালাম কলেজ লাকসাম উপজেলায় প্রথম স্থান ও কুমিল্লা শিক্ষা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করে সাফল্য অর্জন করেন। আবুল কালাম কলেজ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল কালাম কলেজের প্রতিষ্ঠাতা ও চৈতী গ্রুপের সিইও মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, কলেজ অধ্যক্ষ শাহারিয়ার হুদা সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ছাত্রদেরকে প্রধান অতিথি আবুল কালাম কে ফুল দিয়ে বরণ করেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন