নরসিংদীতে নতুন করে আরও ১৭ জনের ডেঙ্গু শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, শনাক্ত হওয়া সব রোগীই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় কোনো প্রাইভেট হাসপাতালে নতুন রোগী শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ২৮ জন, সদর হাসপাতালে ১৩ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন। অন্যদিকে বেলাব, পলাশ ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নরসিংদীতে মোট ৮৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। তবে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ