ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর
ঢাকার ধামরাইয়ে বিদেশ পাঠানো বিষয় সংক্রান্ত বিরোধে জেরে মালদ্বীপ প্রবাসী আব্দুর রাহিমের বাড়িতে ভাঙচুর ও পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী রিফাত ও সজিব হোসেন ও হাবিবুর গংদের বিরোদ্ধে।
এঘটনায় রাহিমের বাবা শহিদ হোসেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয় ভুক্তভোগী মালদ্বীপ প্রবাসী আব্দুর রাহিমের মা রেহেলা বেগম বাদি হয়ে ৮ জনকে আসামী করে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত সোমবার ২১ অক্টোবর সকালে ১১টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাইদ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, মোকছেদ বেপারীর ছেলে রিফাত হোসেন (২২) ও সজিব হোসেন (৩০), মোঃ খোকনের ছেলে মোঃ সিয়াম (১৮), মোকছেদ বেপারীর স্ত্রী শেফালী বেগম (৫০), হাবিবুর রহমানের স্ত্রী মোমেনা আক্তার (৪০),প্রবাসী শাকিল হোসেনের স্ত্রী মেহেবুবা (২২), খালেক বেপারীর ছেলে হাবিবুর রহমান (৫৫) ও খোরশেদ (৪৫)। অভিযুক্তরা সকলেই ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাইদ পাড়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী রেহেলা বেগম বলেন, আমার ছেলে শাকিলকে বিদেশ নেয়। নেওয়ার পর ধাপে ধাপে পাঁচটি কোম্পানিতে কাজ দেয়। কিন্তু শাকিলের একটি কাজও পছন্দ হয়নি। এবিষয়ে কিছুদিন আগে আমরা ঘরোয়াভাবে বসছিলাম। তখন শাকিলের পরিবার আরও ভালো কাজ চেয়েছিল। পরে আমরা কিছুদিন সময় চেয়েছিলাম। সাতদিন যেতে না যেতেই আমাদের বাড়িতে শাকিলের পরিবার হামলা করে। এতে আমি ও আমার স্বামীসহ তিন জন আহত হই।
অভিযুক্ত মেহেবুবা বলেন, আমার স্বামীকে যে কাজের কথা বলে মালদ্বীপে নিয়েছে সেই কাজ দেয় নাই। আমার স্বামীকে আটকে রেখে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে প্রবাসী রাহিম।
তবে মেহেবুবা স্বামী শাকিল বর্তমানে মালদ্বীপে আছেন। তার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সে ভিডিওতে শাকিল জানান, তাকে কেউ আটকে রাখেনি, ১০ লাখ টাকাও মুক্তিপন চায়নি।
তবে শাকিলের স্ত্রী মেহেবুবা অভিযোগ, তার স্বামী শাকিলকে মালদ্বীপে আটকে রেখে প্রবাসী আব্দুর রহিম ১০ লাখ মুক্তিপণ দাবি করেছে।
প্রবাসী আব্দুর রাহিম বলেন, ওরা সব মিথ্যা কথা বলছে। ওর স্বামী শাকিলকে কাজে যেতে এখনো বলা হচ্ছে, কিন্তু মেহেবুবার চাচা খোরশেদ বলে শাকিল কাজে যাবে নাহ। আমাকে তারা ৪লক্ষ৩৫ হাজার টাকা দিয়েছে বিদেশের বিষয়ে। আমি শাকিলকে ফ্রি ভিসায় মালদ্বীপে নিয়ে আসছি। কাজের ব্যবস্থা করে দিয়েছি। এখন সেও কাজ করতে চায় না। ওর স্ত্রী টিকিট কেটে দেশে পাঠানোর জন্য আমাকে চাপ দিচ্ছে আর টাকা ফেরত চাচ্ছে।
এ বিষয় ধামরাই থানার এস আই আব্দুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’